ব্রিটেনে নারী ধর্ষণের অভিযোগে সৌদি বিমান বাহিনীর ২ ক্যাডেট আটক


ব্রিটেনে এক নারীকে ধর্ষণের অভিযোগে সৌদি আরব বিমান বাহিনীর দুই ক্যাডেটকে আটক করা হয়েছে। ফ্লাইট ইঞ্জিনিয়ার এ দুই ক্যাডেটরই বয়স ২১ বলে জানানো হয়েছে।
ইংল্যান্ডের শোরপশায়্যারের রাজকীয় বিমান ঘাঁটিতে প্রশিক্ষণ গ্রহণ করছিলেন এ দুই ক্যাডেট। ঘাঁটিটি ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে অবস্থিত। আটকের পর দু’জনকেই জামিনে এক মাসের জন্য মুক্তি দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদের মধ্যে একজনকে সন্দেহজনক ধর্ষণের দায়ে এবং অপর জনকে ধর্ষণের ষড়যন্ত্র করার অভিযোগে আটক করা হয়।
ব্রিটেনের বিক্রি করা বিমানে কাজ করার লক্ষ্যে এ প্রশিক্ষণ দেয়া হয় ফ্লাইট ইঞ্জিনিয়ারদের। সৌদি আরব ও কুয়েতসহ নানা দেশের ক্যাডেটরা এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













