পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার তারিক আহসান


পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারিক আহসান। ইসলামাবাদে বিদায়ী হাইকমিশনার সোহরাব হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা তারেক আহসান এর আগে নিউইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা ইউএনবি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে কূটনৈতিক পেশায় আসা এই কর্মকর্তা হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। তারিক আহসান এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













