সাইবার ক্ষেত্রে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র: ওবামা
যুক্তরাষ্ট্র যে এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, তা নিয়ে কারও সন্দেহ থাকার কথা নয়। কিন্তু সাইবার দুনিয়ায় কতোটা ক্ষমতাধর দেশটি? সাইবার হুমকি মোকাবেলায় দেশটি এখনও পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করে খোদ মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, সাইবার হুমকি প্রতিরক্ষায় যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার জন্য যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয়। আর এ খাতে উন্নয়ন করা একটি জটিল কাজ যার জন্য বাড়তি সময় দিতে হবে বলে মনে করেন তিনি।
রয়টার্স জানিয়েছে, সাইবার নিরাপত্তার উন্নয়নে চলতি বছরের শেষের দিকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেবে দেশটি। দুই উপদেষ্টার সঙ্গে ওভাল অফিসে বৈঠকের পর ওই পরিকল্পনা সম্পর্কে এমন মত দেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রতিরক্ষা নিয়ে শংকা থাকলেও, সাইবার আক্রমণে দেশটি শক্তিধর কিনা তা সাম্প্রতিক এক খবরেই আঁচ করা যায়। ওই খবরে জানা যায়, ইরানে বিস্তৃত পরিসরের সাইবার আক্রমণের পরিকল্পনা করে রেখেছিল যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কুটনৈতিক পরমাণু চুক্তি চলছিল তা কোনো কারণে ব্যর্থ হলে ওই সাইবার হামলা চালানো হত।
সাইবার আক্রমণের এই পরিকল্পনাটি করে পেন্টাগন। পরিকল্পনাটির মূল উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিশ্চিত করা যে ইরানের সঙ্গে কুটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলেও, তাদের হাতে বিকল্প রাস্তা খোলা ছিল।
সম্প্রতি স্যান বার্নার্ডিনো হত্যাকাণ্ড তদন্তের স্বার্থে অ্যাপল-কে এক আসামীর আইফোন আনলক করে এফবিআই-কে সহায়তার নির্দেশ দিয়েছে মার্কিন এক আদালত। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হতে হয় ওবামাকে। কিন্তু এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













