শনিবার, জুন ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অপহৃত মার্কিন নাগরিকের কল লিস্ট ধরে চলছে তদন্ত

অপহৃত বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক মফিজুল ইসলামের মোবাইল ফোনের কল লিস্ট ধরে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজধানীর মহাখালী ফ্লাইওভার থেকে গত মঙ্গলবার ফিল্মি স্টাইলে এ মার্কিন নাগরিককে অপহরণ করা হয়। এ ঘটনায় ওই রাতেই কাফরুল থানায় তার ভাগ্নে আবুল হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

তদন্ত সংশ্লিষ্টদের ধারণা অপহরণকারীরা তার পূর্ব পরিচিত। মফিজুলের পারিবারিক,ব্যক্তিগত এবং আর্থিক সংশ্লিষ্টতার বিষয়গুলোর উপর তাই জোর দেয়া হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার ওসি (তদন্ত) মনির হোসেন জানান, গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। গত তিনদিনেও কেউ মুক্তিপণের জন্য পরিবারের কাছে ফোন করেনি বলেও জানান তিনি।

কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম জানান, মঙ্গলবার বিকেল ৪টায় নিজের গাড়িতে করে যাওয়ার সময় মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে একটি সাদা রঙয়ের মাইক্রোবাস বেরিক্যাড দিয়ে মফিজুলকে ফিল্মি কায়দায় একাধিক অস্ত্র প্রদর্শন করে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়।

গাড়ির চালক ইমরান আলী কাফরুল থানায় এসে প্রথমে অভিযোগ করেন। পরে পরিবারের পক্ষ থেকে রাতেই অপহৃত মফিজুলের ভাগ্নে আবুল হোসেন থানায় এসে অজ্ঞাত ৬/৭ জনের নামে মামলা দায়ের করেন।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, অপহরণের ঘটনা তদন্ত করা হচ্ছে। মোবাইল ফোনের কল লিস্ট ধরে সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজা হচ্ছে। পরিবার থেকে জানা যায়, মফিজুল ইসলাম মফিজুল স্ত্রী ও তাদের তিন সন্তানসহ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানে তার ডেভলপারের ব্যবসা আছে।

গত ২২ জানুয়ারি তিনি দেশে এসে বারিধারার পার্ক রোডের ১০৩ নম্বর বাসায় ওঠেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে