বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সৌদিতে শাখা খুলবে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলো

বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের শাখা খোলা হবে সৌদি আরবে। কয়েক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা আসবে।

মন্ত্রণালয়ের একটি সূত্র আরব নিউজকে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, ওই বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন কোর্সের জ্ঞান কাজে লাগিয়ে সৌদির উন্নয়ন করতে পারবেন শিক্ষার্থীরা।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা যায়, সৌদির সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মান কমেছে। এ সুযোগ কাজে লাগাতে চেয়েছে কয়েকটি আরব ও অনারব রাষ্ট্র। তারা বিশ্ববিদ্যালয়ের শাখা চালু করতে সৌদির শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার শীর্ষ বিশ্ববিদ্যালয়কে সৌদিতে কার্যক্রম শুরুর অনুমতি দেবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নাম ব্যবহার করে কার্যক্রম চালাতে পারবে। পাশাপাশি নিজেদের শিক্ষকদেরও কাজে লাগাতে পারবে।

সৌদি নাগরিকরাও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক হতে পারবেন। এতে করে দক্ষতার বিনিময় সম্ভব হবে।

সৌদি শাখায় বিশ্ববিদ্যালয়গুলোকে অবশ্যই ইসলামিক স্টাডিজ ও আরবি পড়াতে হবে। একই সঙ্গে এগুলোকে সৌদি আরবের রীতিনীতি মানতে হবে। ছেলেমেয়েদের জন্য আলাদা শাখা রাখতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি