শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ত্রিশ বছর পর একসঙ্গে দুই বন্ধু

একজন রজনীকান্ত এবং অন্যজন কমল হাসান। দুজইনই ভারতের দক্ষিণী ছবির সুপারস্টার অভিনেতা। আশির দশকে দুজন মিলে ব্লকবাস্টার সিনেমাও করেছেন একাধিক। সেই ১৯৮৫ সালেই শেষ হয়ে যায় পর্দায় তাদের এই বন্ধুত্ব। কিন্তু চাইলেই কি আর তা সম্ভব? তাই কথা উঠছে ফের ত্রিশ বছর পরে হলেও একসঙ্গে হতে যাচ্ছেন কমল হাসান ও রজনীকান্ত!

সর্বশেষ কমল হাসান ও রজনীকান্তকে দেখা গিয়েছিল আলাবুদিনাম আরপুদা ভিলাকুম(১৯৭৯) এবং গ্রেপ্তার(১৯৮৫)। এই ছবিগুলোতে তারা সেসময় মাতিয়েছেন দক্ষিণী সিনেমা হল। দর্শকের কাছেও এই জুটি ছিল বেশ জনপ্রিয়। কিন্তু এরপর থেকে গত ত্রিশ বছরে আর কখনোই তাদের একসঙ্গে পর্দা কাঁপাতে দেখা যায়নি। তাই নতুন করে যখন এই জনপ্রিয় জুটির একসঙ্গে হওয়ার খবর রটেছে তা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রি!

কিন্তু দুঃখের বিষয়! কমল হাসান ও রজনীকান্ত কিন্তু সিনেমায় অভিনয় করতে চলেননি! হ্যাঁ, তারা একসঙ্গে হচ্ছেন বটে, কিন্তু তা সিনেমায় অভিনয় করতে নয়, বরং দক্ষিণ ভারতের প্রতিবন্ধিদের একটি সংঘটনের হয়ে প্রীতি ম্যাচ খেলতে! যে প্রীতি ম্যাচের টাকা উঠবে তার পুরোটাই খরচ হবে দুস্থ শিশুদের কল্যাণে।

আসছে এপ্রিলের ১০ তারিখে চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে সেই প্রীতি ম্যাচটি। তারকা সমৃদ্ধ ওই ম্যাচে একসঙ্গে দলের হয়ে খেলবেন কমল হাসান ও রজনীকান্ত!

প্রসঙ্গত, বর্তমানে সুপারস্টার অভিনেতা রজনীকান্ত দুই ছবির কাজ নিয়ে দারুণ ব্যস্ততার মধ্যে আছেন। একটি তার আলোচিত ছবি কাবালি এবং অন্যটি ২.০। অন্যদিকে কমল হাসানও তার অভিনয় আর নির্মাতার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত আছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত