কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি


২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চত্বরের শহীদ বেদিতে আলপনা আঁকা শেষে চলছে ধোয়া মোছার কাজ।
আজ রাত বারোটা থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হবে ৫২’র ভাষা আন্দোলনে শহীদের। শ্রদ্ধা জানবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ সর্বস্তরের মানুষ।
এ উপলক্ষে শহীদ মিনার ও এর আশেপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শাহবাগ পলাশীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
র্যাব পুলিশের পাশাপাশি সাদা পোশাকে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বেলা সোয়া এগারোটার দিকে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে শহীদ মিনার পরিদর্শনে আসেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।
এ সময় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিঃশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













