৪ শিশুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন


জেলার বাহুবলে চার শিশু হত্যাকারীদের ফাঁসি ও বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে মিরপুর উন্নয়ন ফোরাম।
শনিবার বেলা ১২টার দিকে বাহুবল-মিরপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনকারীরা চার শিশু হত্যার বিচার ফাঁসি দাবি জানায়।
উপজেলার সুন্দ্রাটেকি গ্রামে ৪ শিশুকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি দিদার এলাহি সাজু।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও মিরপুর ব্যকসের নির্বাচিত সাধারণ মো. তারা মিয়া, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, জেলা জাপা নেতা এমদাদুল হক সবুজ, যুবসংহতি নেতা আব্দুল হাই, যুবদল নেতা আব্দুল হান্নান, মিরপুর উন্নয়ন ফোরামেরসহ সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক মিলন শাহ, জামাল মিয়া।
এছাড়া, এ ঘটনার প্রতিবাদে উপজেলার মিরপুর সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। শনিবার সকাল ১১টার দিকে মিরপুর-বাহুবল সড়কে তাদের স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের শতশত শিক্ষার্থীরা ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। প্রচণ্ড রৌদ্রকে উপেক্ষা করে দাঁড়িয়ে তারা প্রতিবাধ করে ঘাতকদের ফাঁসি দাবি করে।
মানবন্ধনে উপস্থিত ছিলেন সানসাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের প্রধান পৃষ্টপোষক বাহুবল থানা বিএনপির সভাপতি আটগ্রাম নেতা আকদ্দছ মিয়া বাবুল, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, এম এ জব্বার ফুল মিয়া, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক এম শামছুদ্দিন, জাপা নেতা এমদাদুল হক সবুজ, আ’লীগ নেতা আনোয়ার হোসেন, মিরপুর উনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ আলী প্রমুখ
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













