‘সরকার মালয়েশিয়ায় শ্রমিক নেয়ার নামে মিথ্যাচার করছে’


মালয়েশিয়া শ্রমিক নিচ্ছে না। তারপরও সরকার মিথ্যাচার করে বলছে মালয়েশিয়া শ্রমিক নেবে। জনগণকে বিভ্রান্ত করে সরকার ও ছাত্রলীগ, যুবলীগের কর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ‘শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী মুক্তি পরিষদ’আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
নোমান বলেন, সত্য ও সরকারের বিরুদ্ধে কথা বলার অপরাধে বিরোধী দলীয় নেতাকর্মীদের কারাগারে নেয়া হয়েছে। তারা বহু মামলার আসামি হয়েছেন। কিন্তু এটা সরকারের ভুল। বিরোধী দল সরকারের কর্মকাণ্ডে সমালোচনা করবে, ভুল ধরিয়ে দেবে। এটাই তো বিরোধী দলের কাজ। কিন্তু আজকে সংসদে যে বিরোধীদল তারা সে সমালোচনাও করতে পারছে না। কারণ তারা গৃহপালিত বিরোধী দল। তাই তাদেরও আহবান জানাবো গৃহপালিত না থেকে জনগণের কাতারে এসে দাঁড়ান।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আসন্ন কাউন্সিলের মাধ্যমে দলকে সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন করবে বিএনপি। ইতিহাস সাক্ষ্য দেয় ইয়াহিয়া খান, আইয়ুব খান, স্বৈরাচারী এরশাদ জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এ সরকারও পারবে না। জনগণের শক্তিই বড় শক্তি। বিএনপি জনগণের শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।
যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমউদ্দিন আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













