বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

১০ হাজার টন খেজুর রপ্তানি করবে সৌদি

রপ্তানি আয় বাড়াতে খেজুরের ওপর গুরুত্ব বাড়িয়েছে সৌদি আরব। এরই মধ্যে আল-আহসা এলকার ১০ হাজার টন আসল জাতের খেজুর রপ্তানিযোগ্য করা হয়েছে। ওই অঞ্চলের চাষিদের খেজুর উৎপাদনের উৎসাহ দিচ্ছে দেশটির সরকার।

আল-আহসার কিংডম আবদুল্লাহ সিটি অব ডেটস (কেএসিডি) প্রকল্পের মহাপরিচালক মোহাম্মদ ইসমাইল বলেন, আল-আহসার খেজুরের চাহিদা ভালো। তাই এ অঞ্চলের খেজুরের উৎপাদন বাড়াতে সহায়তা দেওয়া হচ্ছে। এই অঞ্চলের খেজুর যেসব চাষি উৎপাদন করেন এবং যেসব ব্যবসায়ী রপ্তানি করেন তাঁদের সহায়তা দিতে আসল জাতের খেজুরের সনদ দেওয়া হবে।

ইসমাইল বলেন, আঞ্চলিক খেজুর রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে স্থানীয় প্রশাসন। খেজুর রপ্তানিযোগ্য করে তুলতে ল্যাবে কাজ করা হবে। মান ঠিক আছে কি না, তা যাচাই করা হবে। এ ক্ষেত্রে সনদ দেওয়া হবে।

ইসমাইল বলেন, মান ঠিক রাখতে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা স্থানীয় ওই সব ল্যাবে কাজ করবে।

আগামী ১৮ মাসে ৩৫০টি গুদাম খোলা হবে বলে জানিয়েছেন আল-আহসার মেয়র আদেল আল-মুলহিম। তিনি বলেন, কেএসিডি খেজুরের বাজার ব্যবস্থাপনায় ব্যবসায়ীদের সাহায্য করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প