চুলের দাম ৩৫ হাজার ডলার!


বিখ্যাত বিটলস ব্যান্ড এর সদস্য জন লেননের চার ইঞ্চি চুল নিলামে ৩৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।নযুক্তরাষ্ট্রের ডালাসের হেরিটেজ অকশন জানিয়েছে যুক্তরাজ্যের স্মারক সংগ্রাহক পল ফ্রেজার এটি কিনেছেন।
১৯৬৭ সালে ‘হাউ আই উওন দা ওয়ার’ সিনেমায় অভিনয়ের প্রস্তুতির সময়ে চুল কাটানোর সময় জার্মান নাপিত জন লেননের চার ইঞ্চি চুল সংগ্রহে রেখে দিয়েছিলেন।
সিনেমাটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক অদক্ষ ব্রিটিশ কমান্ডারের ভুলগুলো নিয়ে করা একটি ডার্ক কমেডি|
চুলের দাম ৩৫ হাজার ডলার!
জার্মান নাপিতের সংগ্রহে থাকা ১৯৬৭ সালের সেই চুল ২০১৬ সালে এসে কিনলেন পল ফ্রেজার।
১৯৮০ সালে নিউইয়র্কে খুন হন জন লেনন।
এই নিলামে জন লেননের চুল ছাড়াও বিটলসের বিখ্যাত চার সদস্যর স্বাক্ষরিত একটি ছবি ৪২ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।
এছাড়াও ‘ইয়েস্টারডে এন্ড টুডে’ নামের অ্যালবামটির মূল যে কপি ছিল সেটি ১২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













