বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাহফুজ আনামের মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে চিঠি

ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে করা সকল মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছে দ্য এশিয়া নিউজ নেটওয়ার্কের (এএনএন) সদস্যভুক্ত সম্পাদকরা। মালয়েশিয়ার ‘দ্য স্টার অনলাইন’ তার এক প্রতিবেদনে এ কথা জানায়।

উদ্বেগ প্রকাশ করে চিঠিতে বলা হয়, ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে মামলা বাংলাদেশের গণমাধ্যমের জন্য হয়রানি ও ভীতিপ্রদর্শন বলেও মনে করছে এএনএন। কিছু প্রকাশিত প্রতিবেদনের জন্য বিরলভাবে নিজের ভুল স্বীকার করেছেন মাহফুজ আনাম। ২০০৭ সালে টাস্ক ফোর্স ইনটেরোগেশন সেল (টিএফআইসি) এর কিছু প্রতিবেদন যাচাই না করেই প্রকাশ করেছিলেন তিনি। ওই সংস্থার দেওয়া ভুল তথ্য ছাপানো ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকারও করেছেন তিনি। এই ঘটনার জন্য আনামের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত নয় বলে মন্তব্য করেছে এএনএন।
১৮ ফেব্রুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে ৫০ জেলায় ৭৫টি মামলা করা হয়। এর মধ্যে ১৭টি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করা হয়েছে। আর বাকিগুলো মানহানির মামলা। বাংলাদেশের ডেইলি স্টারসহ এশিয়ার ১৯টি দেশের ২২টি মিডিয়ার একটি সংগঠন এএনএন। মাহফুজ আনাম এই সংগঠনের নির্বাহী বোর্ডের সদস্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ