এলোপাতাড়ি কোপে চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতা গুরুতর যখম


আব্দুর রহমান(জসিম), চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :- পূর্ব বিরোধের জের ধরে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পশু হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। গুরুতর আহত ছাত্রলীগ নেতা নাজমুল হক বিপ্লবকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের নাজমুল হক বিপ্লব সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। ঘটনার সময় সে পশু হাসপাতালের সামনে বসেছিল। এ সময় ৩-৪টি মোটরসাইকেল যোগে প্রতিপক্ষের গ্রুপের ছেলেরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সউদ করিম তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন বলেন, ছাত্রলীগের অভ্যন্তরীন কোন্দলে ঘটনাটি ঘটেছে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













