বিশ্বে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হোক, আহ্বান পোপের


রাষ্ট্র কাউকে হত্যা করতে পারে কিনা, এ বিতর্ক বহুদিনের। মৃত্যুদণ্ড নিষিদ্ধ হয়ে গেছে বিশ্বের ৯৮টি দেশে। তবে ভারত, বাংলাদেশসহ বহু দেশের আইনেই মৃত্যুদণ্ডের সাজা এখনো বহাল। এবার গোটা বিশ্বেই মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। মৃত্যুদণ্ড নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে রবিবার ভ্যাটিকান সিটিতে সেন্ট পিটারস স্কোয়্যারে পোপ বলেন, ‘তুমি কাউকে হত্যা করবে না।’
এদিন বিশ্বের সব ক্যাথলিক রাজনীতিবিদদের উদ্দেশে পোপের বার্তা, চার্চের এই পবিত্র বছরে মৃত্যুদণ্ড স্থগিত রাখা হোক। তাঁর কথায়, ‘মৃত্যুদণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক দুনিয়া একটি সর্বসম্মত সিদ্ধান্ত নিক।’ বিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের ১২০ কোটি সদস্যরা কিছু চরম ক্ষেত্রে মৃত্যুদণ্ডের অনুমতি দেয়। কিন্তু প্রয়াত পোপ জন পলের মৃত্যুদণ্ড বিরোধী আহ্বানের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে।
সুত্র: এই সময়
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













