ফখরুলের বাবা যুদ্ধাপরাধী : খালিদ


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা মির্জা রুহুল আমিন একজন যুদ্ধাপরাধী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
দশম সংসদের নবম অধিবেশনে সোমবার রাতে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমি দিনাজপুরের সংসদ সদস্য। আমি জানি মির্জা ফখরুলের বাবা মির্জা রুহুল আমিন একজন যুদ্ধাপরাধী। যুদ্ধাপরাধীদের তালিকায় তার নাম ৭১০ নম্বরে ছিল। তার ছেলে মির্জা ফখরুল আজ মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক করছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, কীভাবে একজন যুদ্ধাপরাধী মুক্তিযোদ্ধা হয়ে গেলে। একজন ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান কীভাবে মুক্তিযুদ্ধ নিয়ে বির্তক করেন? বিএনপি ষড়যন্ত্রেও রাজনীতি করে দাবি করে এই সংসদ সদস্য বলেন, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন জিয়াউর রহমান, সেই ষড়যন্ত্র আজও চলছে।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সমালোচনা করে তিনি বলেন, আজ মন্ত্রীদের বিচার হয়, দুর্নীতির জন্য এমপিদের জবাবদিহি করতে হয়। আর এতো বড় একটি অন্যায় করলো মাহফুজ আনাম, তিনি ভুল স্বীকার করলেন, ভুল স্বীকার করলেই হয় না। মন্ত্রী-এমপিদের বিচার হতে পারে, তাহলে কি মাহফুজ আনামের জন্য আলাদা আইন হবে?
খালিদ বলেন, তার (মাহফুজ আনাম) ভুল সংবাদের কারণে আজকের প্রধানমন্ত্রী তখন জেল খেটেছিলেন। এমন কি তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু দেশের মানুষ সেদিন সোচ্চার ছিল বলেই তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। ব্যর্থ হয়েছিল বলেই আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সামাজিক উন্নয়ন হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













