রবিবার, জুলাই ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

রেল বন্ধ আন্দোলনে, পুলিশ ব্যস্ত সেলফিতে

পৃথক রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহারে টানা চারদিন ধরে চলছে আন্দোলন। অবরোধ করে রাখা হয়েছে রেল চলাচল। ব্যস্ততা নেই রেল স্টেশনে। পুরুষকর্মীরা আন্দোলন ঠেকাতে ব্যস্ত থাকায় নারী পুলিশকর্মীদের তেমন কাজই নেই। তাই সময়টাকে উপভোগ করতে তারা মেতেছেন সেলফি তোলায়। আর এমন দৃশ্যই ধরা পড়েছে পশ্চিমবঙ্গের নিউ কোচবিহার স্টেশনে।

মঙ্গলবার সকাল থেকেও লাঠিতে দলীয় পতাকা লাগিয়ে রেললাইনে বিক্ষোভ দেখাচ্ছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সমর্থকরা। কিন্তু রেল অবরোধ তুলতে পুলিশ কিংবা রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। তারই টুকরো দৃশ্য যেন দেখা গেল স্টেশনে।

অভিযোগ, অবরোধকারীদের হটানোর বদলে আড্ডায় মেতেছেন পুলিশকর্মীরা। ব্যস্ততা নেই। তাই কেউ কেউ নিশ্চিন্তে ঘুমিও নিচ্ছেন গাছের নিচে পাতা বেঞ্চেই।

কোচবিহারের পুলিশ সুপার সুনীল যাদব জানান, রেল পুলিশ কোনো ব্যবস্থা নিলেই তারা পাশে থাকবে। রেল আবার পালটা পুলিশের উপরই অবরোধকারীদের হটানোর দায় দিচ্ছে। সবমিলিয়ে নিউ কোচবিহার স্টেশনে অবরোধ তোলার কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

আর এসবের মাঝে নারী পুলিশকর্মীদের সেলফি তোলা নিয়ে কেউ কেউ হেসে বলছেন, পুলিশকর্মী বলে কি সেলফিতে আক্রান্ত হতে নেই!

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প