পাঁচ টি ডিমে পুরো কোরআন!


এর আগে ২০১২ সালে ছয় ডিমে পবিত্র গ্রন্থ আল কোরআন পুরোটা লিখে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌদি আরবের নাগরিক আহমেদ আবদান। এই অবদানের স্বীকৃতিস্বরুপ মিলেছিল গিনেজ বুকের খেতাবও। এবার সেই আহমেদ আবদানই আবার ভেঙেছেন নিজের রেকর্ড। এবার ২০১৬ সালে এসে গোটা কোরআন লিখেছেন পাঁচ ডিমে এবং এটিও একটি বিশ্ব রেকর্ড।
সংযুক্ত আরব আমিরাতের এমবিসি নিউজের তথ্যমতে, সৌদি নাগরিক আবদানের বয়স এখন ৭৪ বছর। দুই চোখেও ভালো দেখতে পান না। তবুও মনের জোরকে পুঁজি করে নিয়তই লিখে চলেছেন পবিত্র কোরআন। আর এমবিসি নিউজের তথ্যমতে তাঁর ইচ্ছে শক্তির কাছে হার মেনেছে হাজারো প্রতিবন্ধকতা।
নতুন রেকর্ড করার পর আহমেদ আবদান সংবাদমাধ্যমকে জানান, এককালে পবিত্র কোরআন হাতে লেখার প্রচলন ছিল। সে সময় এটি একটি শিল্পও ছিল। আর তাঁর বাবা এবং দাদা ছিলেন হাতে লেখা কোরআনের শিল্পী। এই কোরআন লিখেই সংসার চলত তাঁদের। তবে মেশিন আবিষ্কার হওয়ার পর হাতে লেখার প্রচলন উঠে গেছে বললেই চলে। কিন্তু পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন বয়োবৃদ্ধ আবদান। আর নিজের এই কাজের জন্য তিনি গর্বিত বলেও জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













