শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

পাইরেসি রোধের জন্য শক্ত আইন দরকার:শাকিব

শাকিব খান। দীর্ঘসময় ধরে দর্শকের ভালোবাসা নিয়ে জনপ্রিয় এ নায়ক তার আসন এখনও শক্ত রেখেছেন। চলচ্চিত্রের খারাপ সময়েও বেশ কিছু ভালো ছবি দর্শকদের উপহার দিয়েছেন। আর এবারই প্রথম যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। চলচ্চিত্রের বর্তমান ব্যস্ততা, যৌথ প্রযোজনার ছবিসহ বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন শাকিব।

তার সাক্ষাৎকারটি নিয়েছেন কামরুজ্জামান মিলু

কেমন আছেন? বর্তমানে কোন ছবির কাজ করছেন?

ভালো আছি। বর্তমানে কালাম কায়সারের ‘মা’ ও আবদুল মান্নানের ‘পাঙ্কু জামাই’ নামে দুটি ছবির কাজ করছি। আরও তিন-চারটি ছবির বিষয়ে কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু এখনও শুটিং শুরু করিনি।

নতুন বছরে আপনার কাজগুলো কি ধরনের থাকবে?

এ বছরে আমার অভিনীত এ পর্যন্ত একটি ছবি মুক্তি পেয়েছে। উত্তম আকাশ পরিচালিত এ ছবির নাম ‘রাজা ৪২০’। ছবিটি মুক্তির পর বেশ সাড়া পেয়েছি। চলচ্চিত্রের এ খারাপ সময়ে ছবিটি দর্শকরা গ্রহণ করেছে জেনে ভালো লেগেছে।

ছবিটি এখনও প্রেক্ষাগৃহে চলছে। এ ছবিতে আমার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন ওমর সানি ও অপু বিশ্বাস। বছরের শুরুতে ছোট বাজেটের মৌলিক ও কমেডি ধাঁচের এ ছবিটি নিয়ে হল মালিক, দর্শক ও ডিস্ট্রিবিউশনসহ সবাই বেশ প্রশংসা করেছে। আর নতুন বছরে আমার কাজগুলো অবশ্যই অন্য ধরনের থাকবে। দর্শকের সময়ের সঙ্গে রুচির পরিবর্তনও এসেছে। সেই চিন্তা থেকেই নতুন ছবিগুলোতে ভিন্নতা থাকবে।

সামনে কি কি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে?

সামনে শামিম আহমেদ রনির ‘মেন্টাল’, সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সম্রাট’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’সহ বেশ কিছু ছবি মুক্তি পাবে।

আর জাজের সঙ্গে আপনার ছবিটার খবর কি?
জাজের সঙ্গে আমার ছবিটা চূড়ান্ত হওয়ার পর নায়িকাও চূড়ান্ত হয়েছে। এ ছবিতে আমার বিপরীতে থাকছেন শ্রাবন্তী। ছবির কাজে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় এক মাসের জন্য ভারতে যাব। ওপার বাংলা থেকে এ ছবি প্রযোজনা করছে এসকে মুভিজ।

আর পরিচালনা করবেন বাংলাদেশ থেকে সীমান্ত এবং ভারত থেকে জয়দেব। ছবির গল্প লিখেছেন কলকাতার পেলে ব্যানার্জি ও বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু।

বর্তমান সময়ে আপনি তরুণ পরিচালকদের সঙ্গে কাজ করছেন। কেমন করছেন তারা?

একটা কথা আছে, পুরনো চাল ভাতে বাড়ে। ওই বিষয়টি তো রয়েছেই। এর পাশাপাশি নতুনদের সুযোগ করে না দিলে তারা আসবে কিভাবে। বড় বড় প্রজেক্টে নতুনদেরও কাজের সুযোগ দিতে হবে। এরমধ্যে সবাই যে খুব ভালো করবে তা কিন্তু না।

দশজনের মধ্যে পাঁচজন হয়তো টিকে যাবে। ভালো কাজ দর্শকদের উপহার দেবে। এই যেমন ‘রাজনীতি’, ‘মেন্টাল’ ও ‘সম্রাট’ ছবির কাজ শুরু করার পরই নির্মাতারাও বেশ আলোচনায়। এটাও তো একটা বড় বিষয়।

ছবির পাইরেসি রোধের খবর কি?

পাইরেসি, ছবির মেশিনসহ বেশ কিছু সমস্যা রয়েছে আমাদের। ছবি চালানোর জন্য উপযুক্ত মেশিন নেই। বেশিরভাগ ছবি পেনড্রাইভে চালাতে হয়। সিনেমা হলে উপযুক্ত মেশিন কিনে এনে বসালে দুই সপ্তাহে অন্য কাউকে ১৭০০০ করে টাকা হলমালিকদের দিতে হবে না। তাছাড়া তখন প্রযোজক ও হলমালিকও ব্যবসা ভালো করবে। হলমালিকদের সেই ব্যবস্থা নিতে হবে। আর র‌্যাবের একটা বিশেষ টিম কাজ করছে। তবে পাইরেসি রোধের জন্য শক্ত আইন দরকার।

যৌথ প্রযোজনার ছবিগুলো কেমন হচ্ছে?
এ পর্যন্ত যৌথ প্রযোজনার যেসব ছবি নির্মাণ হয়েছে আমার জানামতে খুব একটা ভালো ব্যবসা করেনি। তবে যৌথ প্রযোজনার বিরুদ্ধে আমি না। শুধু এটুকু বলব, যৌথ প্রযোজনার ছবিগুলো যেন যৌথ প্রতারণা না হয়। কারণ যৌথ প্রযোজনার কাজ খুব ভালো।

বাজেটের দিক থেকে ভালো এবং এপারের আর্টিস্ট-ওপারের আর্টিস্ট মিলে একটা ভালো কাজ হওয়ার সম্ভাবনা থাকে। তাই দুদেশের নির্মাণাধীন এ ছবিগুলো সঠিকভাবে সঠিক নিয়মে নির্মাণ হলে ভালো কিছুই হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত