শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি: ১৪ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন!

বাংলাদেশ সেনাবাহিনীতে ৪৬তম বিএমএ স্পেশাল কোর্সের অধীনে ইঞ্জিনিয়ার্স, সিগন্যালস ও ইএমই কোরে প্রশিক্ষণের পর সরাসরি ক্যাপ্টেন পদে জনবল নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ১৪ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
পদের নাম: ক্যাপ্টেন

শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ার্স কোর: এসএসসি/এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫/প্রথম বিভাগ এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.০০।
সিগন্যালস কোর, পুরুষ: এসএসসি/এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫ বা প্রথম বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.০০।
ইএমই কোর: এসএসসি/এইচএসসিতে আলাদাভাবে জিপিএ ৩.৫/প্রথম বিভাগ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল/মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল/নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.০০।

শারীরিক যোগ্যতা
পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
নারী: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি।

বয়স ও অন্যান্য: আগামী ০১ জুলাই ২০১৬ তারিখে অনূর্ধ্ব ২৮ বছর। বিবাহিত ও অবিবাহিত মহিলারা আবেদন করতে পারবেন। তবে অবিবাহিতদের পাশাপাশি ১ জুলাই ২০১৬ তারিখে ২৬ বছর বয়সী বিবাহিত পুরুষরাও আবেদন করতে পারবেন।

বেতন: প্রশিক্ষণ চালাকালীন এবং কমিশন পাওয়ার পর নিয়মানুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম: আগ্রহীরা সেনাবাহিনীর ওয়েবসাইট www.joinbangladesharmy.mil.bd ঠিকানায় আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ১,০০০ টাকা

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত