২১ আরোহীসহ নেপালের নিখোঁজ প্লেন বিধ্বস্ত, সবাই নিহত


নেপালে নিখোঁজ হওয়া তারা এয়ারলাইন্সের ছোট আকৃতির প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় প্লেনেটিতে থাকা আরোহীদের সবাই নিহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে টুইন অটার ডিএইচসি-৬ ৪০০ সিরিজের প্লেনটি রিসর্ট শহর পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়ন করে। এতে দুই জন ক্রু ও ২১ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে নেপাল পুলিশ। উড্ডয়নের কিছু পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্লেনটির। প্রায় চার ঘণ্টা অনুসন্ধানের পর মিয়াগদি জেলার সোলি গোপতেভির এলাকায় এর ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা।
নেপালের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আনন্দ পোখরেল জানিয়েছেন, সোলি গোপতেভিরের কেকারকো বুত্তা এলাকায় একটি জঙ্গলে প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এর আগে কাঠমাণ্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে রিসর্ট শহর পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়ন করে প্লেনটি। ১৮ মিনিটের মধ্যে এর গন্তব্যে পৌঁছানর কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছু পরই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্লেনটির। এদিকে, বুধবার সকাল থেকেই খারাপ আবহাওয়ার কারণে অনুসন্ধান ও উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তারা এয়ারলাইন্সের কর্মকর্তা যোগেন্দ্র কুওয়ার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













