মালয়েশিয়া থেকে ৩৫ বাংলাদেশি ফিরছেন কাল


সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে উদ্ধার আরো ৩৫ বাংলাদেশি নাগরিক দেশে ফেরত আসছেন আগামীকাল বৃহস্পতিবার।
আজ বুধবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) শাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
অবৈধ পথে মালয়েশিয়ায় যাওয়া ৭১৬ বাংলাদেশিকে উদ্ধার দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১০ দফায় দেশে ফিরেছেন ৬৫৪ জন। এরই ধারাবাহিকতায় কাল ফিরছেন আরো ৩৫ জন।
দূতাবাসের ওই কর্মকর্তা আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৮৭-এর একটি ফ্লাইটে বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা ০৫ মিনিটে কুয়ালালামপুর ছাড়বেন ৩৫ বাংলাদেশি। সকাল ৭টা ৫ মিনিটে তাঁদের বিমানটি ঢাকায় অবতরণের কথা রয়েছে।
শাহিদা সুলতানা জানান, যাঁরা ফিরবেন তাঁদের নাম হলো শাহীন (২৩), হাসান মোড়ল (৩৪),আকতার হোসেন (৪৪), মোহাম্মদ রহিম (৩৫), মোহাম্মদ মোকতার (১৯), মোহাম্মদ সাবের (১৯), লিটন (২০), আশিক (১৬), তাজুল ইসলাম (২৯), সায়েদ কাশিম (১৯), মোহাম্মদ আশরাফুল ইসলাম (২৮), আশিকুল ইসলাম (২০), আনোয়ার (১৭), শিপন মোল্লা (২৫), তারিক রহমান (৩২), ইউসুব আলী (২৬), বাদল শরীফ (৪০), মিরাজু ইসলাম (১৬), রেজাউল (২৫), জসিম (২২), হাসমত (২৮), আব্দুল আলিম (২৩), গাফফার (৩২), মিজান (৪০), মোহাম্মদ বাবুল হাওলাদার (৩০), হাবিব (৫৫), আবু বক্কর সিদ্দিক (৩৮), আব্দুল্লাহ (৪০), মোহাম্মদ মাসুদ রানা (২১), আল আমিন (২৫), ওসমান (২১), রিপন (১৮), অঞ্জন (২০), বুরহান উদ্দিন (২৪) ও মোহাম্মদ মোস্তফা (২৪)।
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে চলতি বছরের ১১ মে লংকাবি দ্বীপ উপকূল থেকে উদ্ধার হন ৭১৬ বাংলাদেশি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













