মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জিয়ার মরণোত্তর বিচার চান মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমেদের ভূমিকা তদন্ত করে তাদের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক মুক্তিযুদ্ধের সময় ভারতে বসে ষড়যন্ত্র করেছিল। তারা চেয়েছিল, কনফেডারেশন গঠন করে পাকিস্তানকে টিকিয়ে রাখতে। মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা কী ছিল, তা কমিশন গঠন করে তা তদন্ত করে তাদের মরণোত্তর বিচার করা উচিৎ। জিয়াউর রহমান সেই সেক্টর কমান্ডার, যিনি তৎকালীন মুক্তিযুদ্ধের চিফ অফ কমান্ড এম এ জি ওসমানীর উপস্থিতিতে এক সভায় বলেছিলেন, আমরা রাজনৈতিক সরকারের অধীনে যুদ্ধ করব না।’

মুক্তযুদ্ধচলাকালীন জিয়াউর রহমানকে দুই বার বরখাস্ত করা হয়েছিল বলেও উল্লেখ করেন আ ক ম মোজাম্মেল হক।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুহত্যার বিচার বন্ধ করার জন্য ইনডেমনিটি দিয়েছিল। পাশাপাশি বঙ্গবন্ধু হত্যাকারীদের চাকরি দিয়েছিল। যুদ্ধাপরাধী শাহ আজিজ, আবদুল আলিমকে মন্ত্রী বানিয়েছিল।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আরো বলেন, ‘জাতীয় সংসদ ভবন এলাকায় কিছু কবর আছে। এই কবরগুলোর মধ্যে যুদ্ধাপরাধীদের কবরও আছে। পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করা জিয়াউর রহমানের কবরও আছে।

এজন্য জাতীয় সংসদ ভবন এলাকা যথাযথভাবে সংরক্ষণের জন্য এ অবাঞ্ছিত করবগুলো সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই।’

তিনি আরো বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার চলছে। শুধু বিচার করলেই হবে না। তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।তাদের সন্তানরা যাতে নির্বাচন করতে না পারে, সে ব্যবস্থা করতে হবে। তাদের সন্তানরা যাতে সরকারি চাকরি না পায়, সে ব্যবস্থা করতে হবে। কারণ, যুদ্ধাপরাধীদের সন্তানদের সরকারি দায়িত্ব দেওয়া যায় না।’

পাশাপাশি জামায়াতকে যুদ্ধাপরাধীদের দল আখ্যায়িত করে তাদের নিষিদ্ধ করারও আহ্বান জানান তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ