সৌদিতে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চায় ইইউ পার্লামেন্ট


সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট (ইপি)। বৃহস্পতিবার সৌদি আরবের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ওই পার্লামেন্ট ভোট দিয়েছে।খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সৌদি আরব ইয়েমেনে বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ওঠায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে রায় দেন। নিষেধাজ্ঞার পক্ষে ৩৫৯ ভোট পড়ে, বিপক্ষে পড়ে ২১২ ভোট। অন্যদিকে ভোটদানে বিরত থাকেন ৩১ জন।
জাতিসংঘের তথ্য মতে, ইয়েমেনে সৌদি জোটের সামরিক অভিযানে এখন পর্যন্ত ছয় হাজার মানুষ নিহত হয়েছে।
এ সিদ্ধান্ত মানার কোনো আইনি বাধ্যবাধকতা না থাকলেও এটি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করবে
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













