সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘ভোটে হস্তক্ষেপের পরিণতি শুভ হবে না’

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীনরা ‘হস্তক্ষেপ’ করলে তার পরিণতি ‘শুভ’ হবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ প্রতিবাদে ‘জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের’ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় পৌর নির্বাচনে সরকার ও ক্ষমতাসীনদের অনিয়মের অভিযোগ তুলে তিনি একথা বলেন।

ইউপি নির্বাচন একটা কঠিন নির্বাচন উল্লেখ করে মাহবুব হোসেন বলেন, “তৃণমূলের এই নির্বাচনে যদি আওয়ামী লীগ সন্ত্রাসীরা বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ বাহিনী হস্তক্ষেপ করে, তাহলে তৃণমূলে যে বিরাট একটা আন্দোলন শুরু হবে, সেটাকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না।”

খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, “দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সরকারের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত। আওয়ামী লীগ বিশ্ববাসীকে দেখাতে চায়, দেখো- সারা বাংলাদেশে নৌকার জয়জয়াকার। কিন্তু দেশের মানুষ ও বিশ্ববাসীকে এভাবে ধোঁকা দেওয়া সম্ভব নয়।”

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “এই সরকার মিথ্যা মামলা প্রত্যাহার করবে না; বরং আরও মামলা দেবে। আমি মনে করি, এ থেকে উত্তরণের একমাত্র পথ- আসুন এ সরকার যাতে ক্ষমতা থেকে বিদায় নেয়, সেজন্য ঐক্যবদ্ধ হোন। অতীতের ইতিহাস দেখুন; আন্দোলন ছাড়া, রক্ত ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। আমাদেরও আন্দোলনে যেতে হবে।”

নেতা-কর্মীদের উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করে এই স্বৈরশাসককে বিদায় করতে হবে। আসুন ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নামি। প্রয়োজনে বুলেটকে উপেক্ষা করে রাস্তায় নামুন। একবার যদি আমরা সাহস করে নামি, লাখো জনতার ঢল নামবে। বেগম জিয়ার নেতৃত্বে সবকিছু চুরমার, সব কিছু ধুয়ে মুছে যাবে।”

আয়োজক সংগঠনের সভাপতি এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আজম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, প্রত্যাগত প্রবাসী দলের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক বক্তব্য দেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী