রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শাহবাগে চাকরিপ্রার্থী-পুলিশ সংঘর্ষ, আহত ৫০, আটক ১৩

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশের হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে চাকরিপ্রার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, নয়ন, বিল্লাল, সুইটি, ইশরাত ইমন। বাকিদের নাম জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের ক্লিনিকে পাঠানো হয়েছে। এদের মধ্যে আহত ইমতিয়াজ, সঞ্জয়সহ ১৩জনকে আটক করেছে পুলিশ। তাদেরকে শাহবাগ থানা থেকে রমনা থানায় নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী সোহাগ জানান, চাকরিপ্রার্থীরা বয়স বাড়ানোর দাবি নিয়ে বিকাল তিনটা থেকে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে শাগবাগে জরো হয়। প্রায় সহস্রাধিক চাকরিপ্রার্থী শান্তিপূর্ণভাবেই তাদের কর্মসূচি পালন করছিল। একপর্যায়ে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ একপর্যায়ে যানচলাচল স্বাভাবিক রাখার জন্য তাদেরকে রাস্তা থেকে তাড়াতে চাইলে সংঘর্ষ শুরু হয়। পুলিশের এলোপাথাড়ি টিয়ার গ্যাসে ছত্রভঙ্গ হয়ে যায় কর্মসূচি। এসময় অনেকেই আহত হয়। কিছুক্ষণ পর তারা ফের শাহবাগে জাদুঘরের সামনে জমায়েত হতে শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন চাকরিপ্রার্থী জানান, আমরণ অনশনে যাওয়ার পরিকল্পনা করছেন তারা। আটকদের দ্রুত মুক্তি এবং দাবি না মানা হলে আজ শুক্রবার থেকেই শাহবাগে আমরণ অনশন শুরু করার হুশিঁয়ারি দেন আন্দোলনরত ওই চাকরিপ্রার্থী।

কর্মসূচিতে অংশ নেযা কয়েকজন চাকরিপ্রার্থী বলেন, তাঁরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭। গড় আয়ু যখন ৫০ ছাড়াল, তখন প্রবেশের বয়স ৩০ করা হলো। এখন গড় আয়ু প্রায় ৭১। এ ছাড়া সেশনজটসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পাস করেও বের হতে পারেন না। অবসরের বয়সও দুই বছর বাড়ানো হয়েছে। বিদেশের কোনো কোনো দেশেও চাকরির প্রবেশের বয়স বেশি। এসব বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত। এই দাবিতে তাঁরা গত প্রায় তিন বছর ধরে আন্দোলন করে আসছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে