রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জানেন, কীভাবে শিশুদের না-খাইয়ে মারছে আইএস জঙ্গিরা?

গুলি করে বা কুপিয়ে নয়। এমনকী রকেট লঞ্চার, বোমাবাজির মতো প্রথাগত রাস্তায় হাঁটছে না আইএস জঙ্গিরা। স্রেফ শিশুদের মুখের খাবার কেড়ে নিয়ে তারা তাদের শুকিয়ে মারছে।

উপরের ছবিতে দেখুন। বাঁদিকে সেই শিশুর ছবি, যে এই পৃথিবীতে এসেছিল একটা নতুন প্রাণের জোয়ার নিয়ে। একটা পরিবারের যাবতীয় অপ্রাপ্তি মুছিয়ে সে এসেছিল ঈশ্বরের বার্তাবাহক হয়ে। ডানদিকে সেই একই শিশু, যার মুখের খাবার কেড়ে নিয়েছে আইএসআইএস জঙ্গিরা।

হ্যাঁ, এভাবেই আইএস জঙ্গিরা মেরে ফেলেছে আকাব নামে মাত্র তিন মাসের একটি শিশুকে। নীচের ছবিটি দেখুন। আকাব ধুঁকতে ধুঁকতে মরেছে। এই খবরটি প্রকাশিত হয়েছে ‘‘ডেইলি মেল’’-এ।

ঠিক এভাবেই একের পরে এক শিশু ধুঁকছে। রোজ। দেখুন ওথমান নামে এই পাঁচ বছরের শিশুর ছবি।

সিরিয়ার ঘরে ঘরে এমন শিশুদের খোঁজ মেলে আজকাল। চতুর্দিকে খাবার নেই। দাম? আকাশছোঁয়া বললেও সঠিক বলা হয় না। মায়েরা চরম অপুষ্টির শিকার। ফলে সদ্যোজাতরাও পাচ্ছে না মাতৃদুগ্ধ। শুকিয়ে মরছে প্রায়।
রাস্তায় রাস্তায় বুভুক্ষু মানুষের ঢল। খাবারের দাম চরমে।

কবে প্রাণ ফিরবে সিরিয়ায়? যেখানে শিশুদের অনাহারে মেরে ফেলা হয়, সেখানে প্রাণ ফিরতে পারে কি?

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প