মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ব্রেস্ট ডিজিজ প্রতিরোধ করা সম্ভব: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জনগণের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি, যথাসময়ে রোগ নিরূপণ, সঠিক তথ্য প্রদান, আধুনিক চিকিত্সা সেবা প্রদান এবং গবেষণার মাধ্যমে মরণব্যাধি ব্রেস্ট ডিজিজ প্রতিরোধ করা সম্ভব। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে বাংলাদেশ ব্রেস্ট সার্জনস এসোসিয়েশন কর্তৃক আয়োজিত প্রথম আন্তর্জাতিক ব্রেস্ট ডিজিজ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের অন্যতম মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোঁড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রচারণার মাধ্যমে ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সমাজের মেয়েরা পরিবারের সকলের সেবা করে কিন্তু নিজেদের সেবা নেয়ার সুযোগ পায় না। ফলে কঠিন রোগে পড়ে অকালে প্রাণ হারায়। তাই তাদেরকে রোগ নিয়ে গোপনীয়তা না রেখে সঠিক তথ্য ও সময়মত পদক্ষেপ গ্রহণ করে সুস্থভাবে বেঁচে থাকতে হবে।

ব্রেস্ট ডিজিজকে একটি বিশেষায়িত এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে তিনি আরো বলেন, সমাজ বা পরিবারে দীর্ঘদিন বেঁচে থাকাটা মুখ্য বিষয় নয়, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকাটাই মূলকথা। তিনি বিশ্বায়নের এ যুগে বিশেষজ্ঞ চিকিত্সক ও রোগীদেরকে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উপকৃত হওয়ার পরামর্শ দেন। সম্মেলনের সভাপতি প্রফেসর সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. কামরুল হাসান খান, প্রো-ভিসি প্রফেসর ডা. মো: শরফুদ্দিন আহমেদ, ডা. এ এফ এম আনোয়ার হোসেন এবং প্রফেসর আমিনুল হক জোয়ার্দার বক্তৃতা করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ