মাগুরায় ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত
মাগুরার শালিখা উপজেলায় ট্রাকের ধাক্কায় জাহিদ হোসনে (২৫) নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলার শতখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শালিখা থানার ওসি আবু জিহাদ খান জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার সীমাখালির ছয়ঘড়িয়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ছয়ঘড়িয়া গ্রামে মমিনুল ইসলাম বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহিদ একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে সীমাখালি থেকে ছয়ঘড়িয়ার দিকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেটি ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে আরোহী জাহিদ ও চালক ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়র তাদের উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শালিখা থানায় মামলা হয়েছে। আহত চালক ইসলাম হোসেনকে (২০) শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













