গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদাম ও বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ রবিবার ভোরে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, ভোর পৌনে ৪টার দিকে কোনাবাড়ির হরিনাচালার রুস্তমের ঝুটের গুদামে এবং পাশের ইব্রাহিমের বাড়িতে আগুন লাগে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই গুদাম, বাড়ির ৩টি ঘর ও মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি ধারণা করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













