এ্যানীর মুক্তি দাবিতে ছাত্রদলের কর্মসূচি

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে দেশব্যাপী একদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
কর্মসূচি অনুযায়ী, ২৯ ফেব্রুয়ারি সোমবার ঢাকা মহানগরসহ দেশের সকল জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে ঘোষিত কর্মসূচি সফল করার জন্য ছাত্রদলের সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি সংগঠনটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী নাশকতার ৯ মামলায় গত ২৮ জানুয়ারি আত্মসমর্পণ করার পর জামিনের আবেদন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













