মহেশপুর সীমান্তে ৬ বাংলাদেশি আটক
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে শনিবার গভীর রাতে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রবিবার সকালে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক বাংলাদেশিরা হলেন- গাজীপুরের শ্রীপুরের নিজাম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (২১), ময়মনসিংহ জেলার ফুলবাড়ি উপজেলার ধানুড় গ্রামের আফজাল হোসেন ছেলে হাবিবুর রহমান (২৩), ঢাকার ধামরাই থানার গোলোইল গ্রামের মহসীন হোসেনের ছেলে রুহুল আমিন (২৪), আশুলিয়ার কোনাপাড়া গ্রামের ডালিম উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২০), আব্দুল লতিফের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪) ও কাচুয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে শাহ আলম (২১)।
মহেশপুর সীমান্তের জুলুলী ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হাকিম জানান, আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













