বাগদাদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ২৪


গত কয়েকদিন ধরে ইরাকে ক্রমাগত সহিংসতা বেড়ে চলেছে। রবিবার দেশটির রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এ কথা জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরাকের শিয়া অধ্যুষিত জেলার সদর শহরে দুইটি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে চড়ে এ আত্মঘাতী হামলা চালানো হয়। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।
সম্প্রতি বাগদাদসহ ইরাকের বিভিন্ন স্থানে সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বেশ কিছু আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। রবিবার বাগদাদের হামলায় নিহতের পাশাপাশি অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আরও হামলার আশঙ্কায় পুরো এলাকা সিল করে দেওয়া হয়েছে।
জঙ্গিরা বোমা হামলায় হতাহতের পরিমাণ বাড়াতে নতুন কৌশল নিয়েছে। প্রথম বিস্ফোরণের পর লোকজন যখন ছুটোছুটি শুরু করে তখনই ঘটে দ্বিতীয় বোমার বিস্ফোরণ।
এর আগে বৃহস্পতিবার বাগদাদেরে একটি শিয়া মসজিদে দুটি আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। ওই হামলার দায় স্বীকার করে আইএস। সূত্র: বিবিসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













