লাদেন ও নওয়াজের মধ্যে ‘গোপন চুক্তি’ ছিল !


আল-কায়েদার প্রাক্তন প্রধান ওসামা বিন লাদেনের সঙ্গে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গোপন যোগাযোগ ছিল। ব্যক্তিগত চরের মাধ্যমে নওয়াজ ও লাদেনের এই সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক এক পর্যায়ে সন্ধিতে রূপ নেয়। যার ভিত্তিতে বিন লাদেন নির্বাচনের জন্য নওয়াজকে বিপুল অঙ্কের অর্থ দেয়।
সম্প্রতি প্রকাশিত একটি নতুন বইয়ে বিন লাদেন ও নওয়াজের মধ্যকার সম্পর্ক নিয়ে এমন দাবি করেছে লেখক।
১৯৯০ সালে বেনজির ভুট্টোর বিরুদ্ধে নির্বাচন করার জন্য বিন লাদেন অর্থ দেয় নওয়াজকে। এই অর্থ দেওয়া নিঃস্বার্থ কোনো ব্যাপার ছিল না। দাবি করা হচ্ছে, শরিয়্যাহ আইন বা বিশেষ করে আল-কায়েদা স্টাইলের আইনগুলো পাকিস্তানে বাস্তবায়ন করার জন্য বিন লাদেন অর্থ দিয়েছিলেন।
‘খালিদ খাজা : শহিদ-ই-আমান’ নামে বইটি লিখেছেন শামামা খালিদ। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএস) গোয়েন্দা খালেদ খাজার স্ত্রী শামামা খালিদ। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শামামা দেখিয়েছেন, নওয়াজের সঙ্গে বিন লাদেনের সম্পর্ক কীভাবে তৈরি হয়।
শামামা খালিদের দাবি, পরে নওয়াজকে আরো অর্থ দিয়েছেন বিন লাদেন। কিন্তু ক্ষমতায় আসার পর তিনি কথা রাখেননি।
বইয়ে বলা হয়েছে, খালিদ খাজা তালেবান হামলায় নিহত হন। আর পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডোদের অভিযানে নিহত হন বিন লাদেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













