বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ভাইবোনের শরীরে আঘাতের চিহ্ন : চিকিৎসক

রামপুরার বনশ্রীতে ইসরাত জাহান অরুনী (১৪) ও আলভী আমান (৬) নামের দুই ভাইবোনের মৃত্যু খাবারের বিষক্রিয়ায় হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করা হলেও ময়নাতদন্তের রিপোর্টে নতুন রহস্যের জন্ম দিয়েছে। তাদের গলায় আঘাতের চিহ্ন ও চোখে রক্ত জমাট বাঁধার নমুনা পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এখন ভিসেরা রিপোর্ট ও খাদ্যের নমুনা পরীক্ষা করে মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আজ মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ কুমার বিশ্বাস বলেছেন, দুজনের গলায় সামান্য চিহ্ন রয়েছে। এ ছাড়া চোখে রক্ত জমাট বাঁধা অবস্থায় দেখা গেছে। তবে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে কি না তা এখনো নিশ্চিত নয়। তিনি বলেন, নিহতদের খাদ্যনালী থেকে কিছু খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট ও সংগ্রহ করা খাবারের নমুনার রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সোমবার রাত ৮টার দিকে বনশ্রী আবাসিক এলাকা থেকে অরুনী ও আলভীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্র জানায়, বাবা, মা, ইসরাত ও তার ছোট ভাই রবিবার রাতে রামপুরা বনশ্রীর ক্যান্ট চাইনিজ রেস্টুরেন্টে রাতের খাবর খান। এ সময় কিছু খাবার বেঁচে যাওয়ায় তা পার্সেল করে বাসায় নিয়ে আসে ইসরাত। সেই খাবার রাতে ফ্রিজে রেখে দেওয়া হয়। সোমবার দুপুরে ফ্রিজ থেকে ওই খাবার বের করে ইসরাত ও আমান খায়। দুপুরে তারা ঘুমিয়ে পড়ে।

সন্ধ্যার দিকে তারা ঘুম থেকে না উঠলে, পরিবারের সদস্যরা ডাকাডাকি করে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। সে সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খাবারের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ