তেলেঙ্গানায় যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ মাওবাদী নিহত


ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তেলেঙ্গানায় যৌথ বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত ৬ মাওবাদী সদস্য।
তেলেঙ্গানা পুলিশের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ভোরে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে খম্মান জেলায় মাওবাদীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সাথে মাওবাদীদের বন্দুকযুদ্ধ হয়।
পুলিশ আরো জানায় নিহত ৬ মাওবাদী সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে “এ কে ফোরটি সেভেন রাইফেল” সহ ৮টি ভারি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













