বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এরিকের বৈধ অভিভাবক আনিসুল!

জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে ছেলে এরিকের বৈধ অভিভাবক বানিয়েছিলেন।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী আনিসুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, আমি এক এগারোর সরকারের কুশলী হই তা হলে তিনি(এরাশাদ) কি?

এরশাদের ব্যাপারে জাপার এই নেতা বলেন, ‘এরশাদ তাঁর ছেলে এরিকের নামে যে স্থায়ী আমানত করেছেন (এফডিআর) তার বৈধ অভিভাবক হিসেবে আমাকেই রেখেছেন।

সেখানে কিন্তু তিনি (এরাশাদ) তাঁর ভাই জি এম কাদেরকে আইনি অভিভাবক করেননি। অথচ এখন জি এম কাদেরের কথায় তিনি জাতীয় পার্টির মন্ত্রীদের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসতে বলেন। এরশাদই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জি এম কাদেরকে মন্ত্রী করতে বলেছেন।

এরিকের এফডিআরের টাকাগুলো কার এবং কে সেই টাকা জমা দিয়েছেন জানতে চাইলে সাংবাদিকদের মন্ত্রী বলেন, টাকাগুলো এরশাদ সাহেব জমা দিয়েছেন। আমি ওই সময় তার সঙ্গে ছিলাম। টাকার পরিমাণ পাঁচ কোটি নাকি আরো বেশি? জানতে চাইলে আনিসুল ইসলাম বলেন, টাকার পরিমাণ কত তা বলতে পারবো না।

এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি পানিসম্পদ মন্ত্রী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী