শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এইডস্ ছড়াচ্ছে ডেটিং সাইট !

ফের কাঠগড়ায় ডেটিং সাইট আর অ্যাপ! ব্রাউন ইউনিভার্সিটি, মিরিয়াম বিশ্ববিদ্যালয় এবং রোড আইল্যান্ডের স্বাস্থ্য বিভাগের সম্মিলিত একটি গবেষণা জানাচ্ছে এইচআইভি ভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান কারণ এই ডেটিং সাইটগুলিই।

ওই গবেষণা বলছে, এই অনলাইন সাইটগুলি যে সেক্সুয়াল এনকাউন্টারগুলি ব্যবস্থা করে বেশির ভাগ ক্ষেত্রে সেখানে সুরক্ষিত যৌনমিলন সম্পর্কে আলাদা করে কোনও ব্যবস্থাই নেওয়া হয় না। অসুরক্ষিত যৌনমিলনের জেরে বেড়ে যায় মারণ এইচআইভি সংক্রমণের সম্ভাবনা।

৭৪ জন এইডস আক্রান্তের উপর সমীক্ষা চালিয়েছেন গবেষকরা। দেখা গিয়েছে, তাঁদের মধ্যে ২২ জন জানিয়েছেন ডেটিং সাইটগুলোর মাধ্যমে আলাপ হওয়া ব্যক্তির সঙ্গে সহবাসের ফলেই তাঁদের দেহে বাসা বেঁধেছে এইডস-এর ভাইরাস। সমকামী বা উভকামী পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যাটা উদ্বেগজনক।

এইডস সংক্রমণে ডেটিং সাইটগুলোর ভূমিকা নিয়ে বিস্তারিত গবেষণা এই প্রথম।

গবেষকরা জানাচ্ছেন, তাঁরা মোটেই ডেটিং সাইটগুলোর বিরুদ্ধে নন। কিন্তু, সার্বিক স্বাস্থ্যের খাতিরে সাইটগুলিতে কিছু বাধ্যতামূলক নিয়ম করার আবেদন জানিয়েছেন তাঁরা।

আবেদন করেছেন, এইডস সংক্রান্ত সতর্কতাও এই সাইট বা অ্যাপগুলিতেও অন্তর্ভুক্ত করা হয়।

পাবলিক হেল্থ রিপোর্ট জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।খবর-আনন্দবাজার

এই সংক্রান্ত আরো সংবাদ

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

ধনিয়া পাতার উপকারি গুণ

চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন

  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?
  • ত্বকের দাগ দূর করার ঘরোয়া উপায়