ভাই-বোনকে হত্যা: শিক্ষিকাসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ


রাজধানী রামপুরার বনশ্রী এলাকায় ভাই-বোনকে হত্যার ঘটনায় তাদের একজন শিক্ষিকাসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। মঙ্গলবার দুপুরে র্যাব ওই ছয়জনকে কার্যালয়ে নিয়ে জিজ্ঞসাবাদ করে। তবে তাদের আটক করা হয়নি বলে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।
র্যাব যে ছয়জনকে জিজ্ঞাসাবাদ করেছে তারা হলেন নিহত ভাইবোনের শিক্ষিকা, বাড়ির দারোয়ান ও তাদের একজন স্বজন। এছাড়া যে রেস্টুরেন্টের খাবার খেয়ে দুই ভাইবোন মারা গিয়েছে বলে পরিবার থেকে দাবি হয়েছিল, সে রেস্টুরেন্টের ম্যানেজার, প্রধান বাবুর্চিসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রহস্যজনকভাবে মারা যায় বোন ইসরাত জাহান অরনী (১৪) ও ভাই আলভী আমান (৬)। ওই দিন দুপুরে চাইনিজ রেস্টুরেন্ট থেকে আনা খাবার খেয়ে তারা ঘুমাতে যায়। ওই ঘুম হয় তাদের জীবনের শেষ ঘুম।
নিহত ইসরাত জাহান অরনী রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী এবং আলভী আমান হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র ছিল।
আজ মঙ্গলবার তাদের ময়না তদন্ত প্রতিবেদনে জানা যায়, তাদের শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













