মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ছাত্রলীগকে ছাত্রদলের হুমকি

আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে ‘কাণ্ডজ্ঞানহীন ও রক্তপিপাসু’ হিসেবে আখ্যায়িত করে প্রয়োজনে তাদেরকে রাজপথে মোকাবেলা করার হুমকি দিয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এ হুমকি দেন।

প্রসঙ্গত, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। মিছিলে ছাত্রলীগ ও পুলিশের হামলায় ছাত্রদলের ৫০ জনের মতো নেতাকর্মী আহত হয় বলে দাবি সংগঠনটির। এ সময় ঢাবির যুগ্ম-সম্পাদক তানজীল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। আহতদের মধ্যে ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি নজরুল ইসলাম নাহিদ, যুগ্ম-সম্পাদক তানজিল হাসান এবং কবি জসিম উদদীন হল শাখার আহ্বায়ক নিজাম উদ্দিন রিপনের অবস্থা গুরুতর। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

বিবৃতিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের এ হামলাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটির নেতারা বলেন, ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডে ছাত্রদলকে এভাবে বাধা দেয়ায় ছাত্রলীগ যে নিরন্তর অনড়তা, একগুঁয়েমি ও বৈরিতা দেখিয়ে আসছে, সমাধানহীন এ সঙ্কটের জন্য তাদের দায়ী হতে হবে। ছাত্রদলের ওপর ভীতি সৃষ্টির জন্য নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে নির্যাতন চালানো হচ্ছে। এতো কিছুর পরও ছাত্রদলকে তাদের কর্মকাণ্ড থেকে একবিন্দু পরিমাণ দূরে রাখা যায়নি, যাবেও না।

তারা আরো বলেন, সাম্প্রতিক কয়েকটি হামলায় রক্তপিপাসু ছাত্রলীগের আক্রমণে আহতদের যে দগদগে চিহ্ন অঙ্কিত হল সেটি এই বিশ্ববিদ্যালয়ে কালো অধ্যায় হিসেবে বিবেচিত হবে। দেশব্যাপী নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাতকে মোকাবেলায় ব্যর্থ হয়ে তা ছাত্রদলের ওপর চাপাতে চায়। এভাবে চলতে থাকলে কাণ্ডজ্ঞানহীন ছাত্রলীগকে রাজপথে মোকাবেলা করতে বাধ্য হবে ছাত্রদল।

বিবৃতিতে ছাত্রলীগের গুণ্ডারা ছাত্রদলের মিছিলে হামলা চালিয়েছে বলে অভিযোগ করে অবিলম্বে তাদের বিচার দাবি করেন দুই নেতা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ছাত্রলীগ গুণ্ডাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা না হলে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে তাদের প্রতিহত করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী