খালেদার বিচারের কথা বলেন যারা ভবিষ্যতে তাদের বিচার হবে
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান খান রিপন বলেছেন, যারা খালেদা জিয়ার বিচারের কথা বলছেন, ভবিষ্যতে তাদেরই বিচারের আওতায় আনা হবে।
ঈদের পর খালেদা জিয়ার বিশেষ ট্রাইব্যুনালে বিচার প্রসঙ্গে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মন্তব্য প্রসঙ্গে সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএনপির দলীয় মুখপাত্র বলেন, ‘যে অভিযোগে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন। তবে ট্রাইব্যুনাল গঠনের কথা বলছে, যারা বিচারের জন্য তদবির করছে তাদেরকেই পরবর্তীতে বিচারের আওতায় আনা হবে।’
সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের বাদ না দেয়া প্রসঙ্গে রিপন বলেন, ‘একজন মন্ত্রী নিয়মিত মন্ত্রণালয়ে আসেন না বলে তাকে মন্ত্রিত্ব থেকে বাদ দেয়া হলো। অথচ সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা এখনও বহাল আছেন, যা শোভনীয় নয়।’
বিএনপির দেউলিয়াপনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ষাটের দশকে আইয়ুব সরকারের নিপীড়নে আওয়ামী লীগও বিলীন হয়ে যাওয়ার পথে ছিলো। কিন্তু মানুষের ভালোবাসায় তারা আবারও ফিরে এসেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













