শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণতন্ত্র সম্পর্কে জানাতে সিপিএ রোড শো শুরু

যুব সমাজের মধ্যে কমনওয়েলথ পার্লামেন্ট ও গণতন্ত্র বিষয়ে জানাতে কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশন (সিপিএ) রোড শো কার্যক্রম শুরু করেছে। সিপিএভুক্ত ৯টি আঞ্চলিক পর্যায়ের দেশসমূহের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।

আজ বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজধানীর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, বিএএফ শাহীন কলেজ, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের ১৫০জন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এখন থেকে পর্যায়ক্রমে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এরপর দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সিপিএ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় সিপিএ চেয়ারম্যান ও স্পীকার সিপিএ রোড শো সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেণ।

স্পীকার বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের পক্ষ থেকে আজ বুধবার সিপিএ রোড শো উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। তিন বলেন, দেশের যুব সমাজ হলো কমনওয়েলথ এর ভবিষ্যৎ। সিপিএ দেশের যুব সমাজকে একই মঞ্চে একীভূত করে তাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে চায়, যা তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে বলে স্পীকার আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, সিপিএ হলো বিশ্বের ১৮০টি পার্লামেন্টের একটি অনন্য নেটওয়ার্ক এবং সিপিএ রোড-শো যুবসমাজকে গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, সিপিএ এর কর্মকান্ডের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশসমূহের সংসদ সদস্য ও তাঁদের সঙ্গে ব্যক্তিবর্গ সুশাসন প্রতিষ্ঠা ও কমনওয়েলথের বিকশিত মূল্যবোধ এগিয়ে নেয়ার মানদন্ড নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় ও প্রাদেশিক মিলে প্রায় ১৮০টি পার্লামেন্ট ও ১৭ হাজার আইন প্রনেতাও আন্তর্জাতিক এ সংগঠনটি কমনওয়েলথ এর প্রতিশ্রুতি ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সর্বোচ্চ মানদন্ড প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত