‘খালেদা জিয়া রাজনীতি করে সন্তানকে রক্ষার জন্য’


আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ রাজনীতি করে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছে। বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা যড়যন্ত্র করছে। তাই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
গাইবান্ধা শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী এরশাদের সমালোচনা করে বলেন, দেশে এক সময় স্বৈরশাসন চলছিল। ’৯৬-এ আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই স্বৈরশাসনকে হটিয়ে দেশে শান্তি ফিরিয়ে এনেছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সামছুল আলম হিরুর সভাপতিত্বে ও গাইবান্ধা শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ পিয়ারুল ইসলামে সঞ্চালনায় বক্তব্য রাখেন হুইপ মাহবুব আরা বেগম গিনি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













