শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

স্বামী-সন্তানদের পথের অপেক্ষায় সুমাইয়াও

স্বামী সন্তানদের পর এবার একই পথে চলে যেতে হচ্ছে রাজধানীর উত্তরায় আগুনে দগ্ধ গৃহবধূ সুমাইয়া আকতারকেও (৩৫)। তার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসক এবং স্বজনরা বলছেন। যেকোনো সময় তাকে লাইফ সাপোর্ট দেওয়া হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মোহাম্মদপুরের বেসরকারি সিটি হাসপাতালের বার্ন, প্লাস্টিক ও কসমেটিক সার্জারি বিভাগের ডা. মুহাম্মদ সাঈদ ইমরানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে এই গৃহবধূর।

শুক্রবার দুপুরে তিনি বলেন, আজ (শুক্রবার) সকাল ১০টার দিকে সুমাইয়া আকতারের পুড়ে যাওয়া ক্ষতে ড্রেসিং করা হয়েছে। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন। যে কোনো সময় লাইফ সাপোর্ট নেওয়া হতে পারে। সুমাইয়ার অবস্থা দু-তিন দিন আগে যেমন ছিল, এখনও তেমন অপরিবর্তিত রয়েছে। তার শরীরের ৯০ ভাগই দগ্ধ। রক্তের লোহিত কণিকা অনেক কম। বৃহস্পতিবার দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। আজও দুই ব্যাগ রক্ত দেওয়া হবে। অবস্থা যেকোনো সময় অবনতি হতে পারে জানিয়েছেন এই চিকিৎসক।

হাসপাতালে সুমাইয়ার স্বামী নিহত প্রকৌশলী শাহনেওয়াজের ভাই কামরুল আহসান সাংবাদিকদের জানান, সুমাইয়ার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে চিকিৎসকরা জানিয়েছেন। আমাদের মানসিক প্রস্তুতি নিতে বলা হয়েছে। তিন ছেলের মধ্যে বেঁচে থাকা মেঝ ছেলে জারিফ বিন নেওয়াজের অবস্থার উন্নতি হচ্ছে। আগুনে সামান্য পুড়ে যাওয়া জারিফের দুই পায়ে চিকিৎসা চলছে। তাকে এখনো বাবা ও ভাইদের খবর জানানো হয়নি। এই শিশুকে এখন কে লালন-পালন করবে। মা-বাবার অভাব কোনোভাবে পুরণীয় নয় বলে তিনি কেঁদে ফেলেন।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় রান্নাঘরে গ্যাস লাইন বিস্ফোরিত হয়। আগুনে ঢাকার মার্কিন দূতাবাসে কর্মরত প্রকৌশলী শাহনেওয়াজ ও তার স্ত্রী সুমাইয়া, তিন ছেলে সারলিন (১৪), জারিফ (১১) ও জারান (১৪ মাস) দগ্ধ হয়। শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ, সুমাইয়ার ৯০ শতাংশ, সারলিনের ৮৮ শতাংশ, জারিফের ৬ শতাংশ এবং জায়ানের ৭৪ শতাংশ পুড়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেলে প্রায় ১১ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে বিকেলে সারলিন এবং সন্ধ্যায় জায়ান মারা যায়। পরদিন শনিবার বাবা শাহনেওয়াজও মারা যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত