সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে আটক
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে নারী-শিশুসহ ১৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুরে সদর উপজেলার তলুইগাছা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে সাতজন নারী, সাতজন পুরুষ ও দুইজন শিশু। খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে এদের বাড়ি।
আটকরা জানান, কাজের সন্ধানে তারা ভারতে গিয়েছিল। দেশে ফেরার পথে অবৈধভাবে প্রবেশের দায়ে বিজিবি তাদের আটক করে।
বিজিবি সাতক্ষীরা-৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন জানান, অবৈধভাবে দেশে প্রবেশের সময় ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













