বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিনাজপুরে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে হাবিপ্রবি ছাত্রী নিহত

দিনাজপুরে ট্রাক-অটোরিক্সার সংঘর্ষে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ার বিভাগের লেভেল-০৪ সেমিস্টার ২ এর ছাত্রী মোছাঃ রহিমা খাতুন লিমা (২২) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তার সহপাঠী মোঃ সজিব হাসান (২২)।

নিহত মোছাঃ রহিমা খাতুন লিমা হাবিপ্রবি’র শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী তার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বলে প্রাথমিক ভাবে জানা গেছে। আহত সজিব হাসান শেখ রাসেল হলের ছাত্র।

শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে দিনাজপুর সদর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের বটতলী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

কোতয়ালী থানার এসআই বিশ্বনাথ দাশ জানায়, দিনাজপুর শহর হতে অটোরিক্সা যোগে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যা ৮টায় সদর উপজেলার উপজেলার দিনাজপুর-রংপুর সড়কের বটতলী নামক স্থানে মালবাহী ট্রাকের সাথে সংঘর্ষে মোছাঃ রহিমা খাতুন লিমা ও মোঃ সজিব হাসান নামে দুই শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রহিমা খাতুন লিমা মারা যায়।

কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

যেখানেই অসহায় মানুষের আর্তনাদ, সেখানেই তরুণ সোহেলের হাত!

আবু রায়হান মিকাঈল: কেউ স্বার্থপর হয়ে সুখী, কেউ স্বার্থ বিলিয়েবিস্তারিত পড়ুন

দিনাজপুরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ, আটক ১

দিনাজপুরের খানসামায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এবিস্তারিত পড়ুন

মৃতের সংখ্যা বেড়ে ১৪ঃ দিনাজপুরে বয়লার বিস্ফোরণে

দিনাজপুরে যমুনা অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার রাতেবিস্তারিত পড়ুন

  • দিনাজপুরে বর্ষণের পানিতে ডুবে গেছে কৃষকের স্বপ্ন
  • পার্বতীপুরঃ পালিত হলো বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৭
  • দিনাজপুরে ধর্ষণের স্বীকার ৩ স্কুল ছাত্রী হাসপাতালে
  • নারী মুরিদসহ পীরকে কুপিয়ে ও গুলি করে হত্যা
  • মাদক ব্যবসায়ীদের হামলায় এএসআইসহ আহত ২
  • পার্বতীপুরে “দৈনিক ভোরের কাগজ”র ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • শিমুল হত্যার প্রতিবাদে ডাকা হরতালে অচল শাহজাদপুর
  • পার্বতীপুরে মিডিয়া কর্নার শিল্পী পরিষদের উদ্দ্যোগে অভিষেক অনুষ্ঠান
  • স্থানীয় একজনের জানাজা শেষে নিজেই হলেন লাশ
  • স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজনঃ পুলিশ ও ইউএনওকে দেখে পালিয়েছেন পুরোহিত
  • মানুষ মানুষের জন্যঃ খাদিজার পাশে তানজিব ও তাঁর ব্যান্ড
  • দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ১