ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা আটক


দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভাকে আটক করা হয়েছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোব্রাস কেলেঙ্কারির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার তাঁকে আটক করা হয়। তবে সব ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন লুলা। খবর বিবিসি অনলাইনের।
পেট্রোব্রাসের অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। ইতিমধ্যে সাবেক এই প্রেসিডেন্টের বাড়ি তল্লাশি করেছে স্থানীয় পুলিশের একটি সংস্থা। পুলিশ বলছে, লুলা অবৈধভাবে কিকব্যাক স্কিম নামের একটি প্রতিষ্ঠান থেকে লাভবান হয়েছেন বলে তাঁরা প্রমাণ পেয়েছেন।
এ পর্যন্ত বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা ও রাজনীতিবিদকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে, আটক ব্যক্তিরা পেট্রোব্রাসের সঙ্গে চুক্তির ক্ষেত্রে অতিরিক্ত অর্থ দাবি করেছিলেন এবং সেই অর্থের কিছু অংশ ঘুষ হিসেবে তাঁরা ব্যবহার করেছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













