সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘যুদ্ধাপরাধের বিচার নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়’

যুদ্ধাপরাধের বিচার নিয়ে কারো কোনো কথা বলা ঠিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। আজ সোমবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার সুন্দর ও সুষ্ঠুভাবে হচ্ছে। এটা বিচার বিভাগের বিষয়। বিচারাধীন বিষয়ে কারো কোনো মন্তব্য করা ঠিক নয়।’

সম্প্রতি যুদ্ধাপরাধের বিচার নিয়ে সরকারের অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তোফায়েল আহমেদ।

জঙ্গিবাদ বিষয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। জঙ্গিদের কোনো ছাড় দেওয়া হবে না।’ বাংলাদেশে বিএনপি-জামায়াত জঙ্গি তৎপরতা শুরু করে বলেও মন্তব্য করেন তিনি।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রসঙ্গে আওয়ামী লীগের এ নেতা বলেন, ৭ মার্চ গোটা বাঙালিকে ঐক্যবদ্ধ করেছে, নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র বাঙালিতে পরিণত করেছে। যেখানে মুক্তিযুদ্ধের সব নির্দেশনা ছিলো। ৭ই মার্চ আমাদের অনুপ্রেরণা।

তিনি বলেন, ‘মূলত ৭ মার্চ বঙ্গবন্ধু ‘অনানুষ্ঠানিকভাবে’ স্বাধীনতার ঘোষণা দেন। পরে ২৬ মার্চ প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার আগে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী