গণধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে তরুণীর লাফ


ধর্ষণ থেকে বাঁচতে একটি ভবনের তিনতলা থেকে লাফ দিয়েছে এক তরুণী। রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতার হাওড়া এলাকার কাছে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রোববার সন্ধ্যায় নিজের ছেলে বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলেন ২০ বছরের ওই তরুণী। ওই বাড়িতে তখন বন্ধুসহ তিন পুরুষ ছিল। তারা মেয়েটিকে কোমল পানীয় দিয়ে আপ্যায়ন করে। এরপর তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তিনজন মিলে তাকে ধর্ষণ করতে উদ্যোত হয়। মেয়েটি চিৎকার করলে তারা তাকে ছুরি নিয়ে ভয় দেখায়। আতঙ্কে মেয়েটি বারান্দায় ছুটে যায় এবং নিচে লাফিয়ে পড়ে। তখন আশপাশের লোকজন মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। এনডিটিভির খবরে এ তথ্য জানিয়েছে।
মেয়েটি মাথায় আঘাত পেয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তার আঘাত তেমন গুরুতর নয়। এ ঘটনায় ওই মেয়ের বন্ধু ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













