সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

হামলা-হুমকিতে আত্মগোপনে বিএনপিসহ অন্য প্রার্থীরা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নং শেখ মাটিয়া ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী আর তাদের ক্যাডারদের বিরুদ্ধে হুমকি-ধামকি দেয়ার অভিযোগ উঠেছে। তাদের হুমকিতে ইতোমধ্যে বিএনপি প্রার্থীসহ কিছু প্রার্থী আত্মগোপনে চলে গেছে বলে জানা গেছে। আত্মগোপনে যাওয়া প্রার্থীদের পক্ষে কেউ প্রচারণাও চালাতে পারছে না। তাদের পক্ষে প্রচারণা চালাতে গিয়ে সরকার দলীয় প্রার্থীর সমর্থকদের হামলায় প্রায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার মোট ৯টি ইউনিয়নের মধ্যে প্রথম দফায় ৫টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এর মধ্যে ৭নং শেখ মাটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন মো. কাইমুজ্জামান। বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে রয়েছেন বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে রয়েছেন মো. আতিয়ার মাস্টার। তবে প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ প্রার্থীর চাপে বিএনপির তৌহিদুল ইসলাম আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, ধানের শীষ প্রতীকের পোস্টার লাগাতে গেলে সরকার দলীয় ক্যাডারদের হামলায় আসাদ কবিরাজ, রবিউল আহত হয়।

এছাড়া, ২ নং ওয়ার্ড মেম্বর প্রার্থী ও বর্তমান মেম্বর মোস্তাফিজুর রহমান তাজিরের পক্ষে পোস্টার লাগানোর সময় প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও আওয়ামী লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক শেখ জাকির হোসেন পক্ষে তুহিন ও মিজানের নেতৃত্বে একটি দল তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় সাকিব নামে একজন গুরুত্বর আহত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোপূর্বে বেশ কয়েকবার প্রার্থী তাজিরের বাড়িতে গিয়ে জাকির হোসেনের লোকজন তাকে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য বলে এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনিও বর্তমানে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। এছাড়া, পাশের ওয়ার্ডের উশৃঙ্খল যুবকদের দিয়ে এলাকায় নৈরাজ্যেও সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ।

প্রতিপক্ষের হুমকি ও চাপে অপর প্রার্থীরা আত্মগোপনের থাকার বিষয়ে জানতে চাইলে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন ঢাকাটাইমসকে বলেন, এর জবাবদিহিতা আমি আপনাকে দেব না। এ বিষয়ে আমি জানি না।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী