কর্মস্থলে ডিসিদের পরিবারসহ থাকতে হবে


জেলা প্রশাসকরা (ডিসি) যে জেলায় কাজ করেন, সে জেলায় নিজ পরিবার নিয়ে থাকতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তাদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান নিশ্চিত করার জন্যই এ আদেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে ২০০৬ সালেই মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে। সেখানে একই নির্দেশনা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই নির্দেশনা কেউ পালন করছেন কেউ করছেন না। এ কারণে নতুন করে আবার এ নির্দেশনা জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নিজ কর্মস্থলে ডিসি নিজের পরিবার নিয়ে থাকবেন। অন্য কোথাও পরিবার রাখা যাবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













